November 27, 2026, 7:53 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি ও বিশ্বাসে ফাঁটল ধরায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরাখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্যালান্টের স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যায় এক রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, ‌আমার ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বিশ্বাস ভেঙে গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়োভ গ্যালান্টকে লেখা চিঠি তার কাছে পৌঁছানোর ৪৮ ঘণ্টা পরই তার দায়িত্ব শেষ হবে।

চিঠির শেষে নেতানিয়াহু লিখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। যদিও এর আগে এ পদে তার দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই।

এদিকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসের ফাটল ধরেছে।

নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বর্হিভূত। নেতানিয়াহু পরোক্ষভাবে ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরায়েলি শত্রুদের সহযোগিতার অভিযোগ তুলেছেন।

এদিকে, ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করায় উল্লাস প্রকাশ করেছেন দেশটির অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর। তিনি নেতানিয়াহুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page