October 27, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি বিমান হামলায় হামাসের সিনিয়র কর্মকর্তাসহ চারজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সোমবার (৮ জুলাই) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, নিহত ওই কর্মকর্তার নাম ইহাব আল-ঘুসেইন। ২০২০ সাল থেকে ৪৫ বছর বয়সী ঘুসেইন গাজার শ্রম উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত তিন মাস আগে তাকে গাজা সিটি ও গাজার উত্তরাঞ্চলে নতুন দায়িত্ব দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা সিটির একটি স্কুল ভবনে হামলা চালানো হয়েছে। সেখানে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল এবং কার্যকলাপ চালাতো।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হলি ফ্যামিলি স্কুলে হামলা চালানো হয়েছে। সেখানে বিপুল সংখ্যক লোক আশ্রয় নিয়েছিল। স্কুলের দুইটি গ্রাউন্ড ফ্লোর হামলার লক্ষ্যবস্তু ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় মাসের যুদ্ধে হামাসের অনেক সিনিয়র কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের ডেপুটি সাংস্কৃতিক মন্ত্রী এবং ডেপুটি স্পিকার নিহত হয়।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page