October 17, 2026, 9:55 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডার মালেক বালুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার ( ৬ মে ) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘোবেইরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে আলোচনা করেই সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, রাদওয়ান ফোর্সের সদস্যরা ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিগুলোতে হামলা এবং সেনাদের ক্ষয়ক্ষতির জন্য দায়ী। তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসীর জন্য দায়মুক্তি নেই। ইসরায়েল তার শত্রুদের খুঁজে বের করবেই।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালাল ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণাঞ্চলে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। অনেক বাসিন্দাও নিজ এলাকায় ফিরে এসেছিলেন। হামলার সময় রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় পৃথক এক হামলায় চারজন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়ে সেখানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর মধ্যে যুদ্ধবিরতির পরও বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সময়ে সংঘাতে ইসরায়েলের ১৭ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page