August 17, 2026, 12:06 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের তীব্র হামলার কারণে রাফা থেকে পালিয়েছে ৮ লাখ লোক : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইল ও হামসের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। একইসঙ্গে ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠছে রাফা।

জাতিসংঘ বলছে, ইসরায়েলের হামলার কারণে রাফা থেকে পালাতে বাধ্য হয়েছে আট লাখ লোক।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার রাফায় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থল সৈন্যরাও সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। এসব হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং ইসরায়েলি বাহিনী কয়েকডজন টানেল শনাক্ত করেছে।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারানি বলেছেন, রাফায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ব্যাপকহারে লোকজন পালাতে শুরু করেছে।
তিনি বলেছেন, গত ৬ মে রাফায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আট হাজার লোক পালাতে বাধ্য হয়েছে।
লাজ্জারানি আরো বলেন, তারা যেসব এলাকায় পালাতে বাধ্য হয়েছে সেখানে পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধা নেই।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার উত্তর গাজার কিছু এলাকা থেকে নতুন করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েল দাবি করছে এসব এলাকা থেকে জঙ্গিরা রকেট হামলা চালাচ্ছে।
যদিও জানুয়ারির প্রথম দিকে ইসরায়েল উত্তর গাজায় হামাসের কমান্ড সেন্টার ভেঙে দেয়ার দাবি করেছিল। কিন্তু এখন ইসরায়েল বলছে, জাবালিয়ায় আমরা না আসা পর্যন্ত তা হামাসের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page