October 4, 2026, 11:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে, গাজা থেকে তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী।

ভিডিও বার্তায় হামাসের আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানান, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। শত্রুকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

আবু ওবায়দা বলেন, গেল ১০ দিন ধরে গাজায় ইসরায়েলের অন্তত ১শ’ সামরিক যানে হামলা চালানো হয়েছে।

এদিকে গাজায় হামাসের একটি টানেল থেকে তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলিবাহিনী। তারা হলেন- শানি লৌক, অমিত বুশকিলা ও ইজহাক জেলারেন্টার।

৭ অক্টোবর হত্যার পর তাদের মৃতদেহ হামাস গাজায় নিয়ে যায় বলে দাবি ইসরায়েলের।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া ও দক্ষিণে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় ৭০টি বিমান দিয়ে তারা হামলা চালিয়েছে।



Our Like Page