October 2, 2026, 6:31 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই নতুন নির্দেশকে ঘিরে উত্তেজনার পারদ বাড়ল বিশ্বে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

গত সপ্তাহে প্রতিশোধ নিতে ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করে, ইরানে তাদের অভিযান সফল হয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।

এই হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করে ইরান। যদিও প্রথম দিকে ইরান দাবি করে, ইসরায়েলের হামলায় তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তী সময়ে খামেনি জানায়, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি অতিরঞ্জিত বা কম করে দেখানোর কিছু নেই।

হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে খামেনির গত সোমবার (২৮ অক্টোবর) বৈঠকের পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের তিনজন কর্মকর্তা।

আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলার কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া। ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেই ইসরায়েলে হামলা চালানো হতে পারে।

তবে সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা হতে পারে।

সূত্রের বরাতে বুধবার অ্যাক্সিওস এবং সিএনএন জানিয়েছে, ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলে হামলা মার্কিন নির্বাচনের আগেই হতে পারে।

তবে গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানানো হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page