October 3, 2026, 1:41 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে ২৩০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলি ভূখণ্ডে বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবানন থেকে আনুমানিক ২৩০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনই অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দিনভর ইসরায়েলে তারা ৩২টি ভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এ ছাড়া ইরানের আরেকটি ছায়া মিলিশিয়া বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে।

তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। হিজবুল্লাহপ্রধান, হামাসপ্রধানকে হত্যা ও লেবাননে অতর্কিত হামলার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি ইসরায়েলে।

ইরানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page