August 18, 2026, 1:52 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত আট মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এসব হামলার কারণে এসব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল।

গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর এসব হামলার তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এর মধ্যেই ইরানের জাতিসংঘের মিশন হুমকি দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’। এছাড়া ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে ইরানি মিশন বলেছে, “যদি লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদীরা (ইসরায়েল) পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন চালায়, একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে। সব প্রতিরোধ বাহিনীর যুক্ত হওয়াসহ সবকিছু বিবেচনায় নেওয়া হবে।”

ইরানি মিশন আরও বলেছে, লেবানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রোপাগান্ডা ও স্নায়ু যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে।

লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page