October 26, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ শিশু নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে।

তবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছোড়া হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করছে তারা।

গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হঠাৎ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে আসছেন তিনি। যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন, তিনি ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রাতে লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা এত বড় ছিল না— যতটা আশঙ্কা করা হয়েছিল।

কিন্তু নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এরমধ্যে ইরানও হুমকি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে ‘নতুন অ্যাডভেঞ্চার’ করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের উপর যাবে।

গত বছরের ৭ অক্টোবর হামাসে যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করেন। ওই হামলার পর গতকালই ইসরায়েলে কোনো হামলায় একদিনে ১০ জন বা তারও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page