November 7, 2026, 11:08 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে সংঘাত এড়াতে সৌদি আরবের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন করে যেকোনও সংঘাত এড়ানোর পাশাপাশি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপক বিমান হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবকাঠামোতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বিমান হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরব সংযম দেখানোর পাশাপাশি ‘উত্তেজনার বৃদ্ধি এড়াতে’ আহ্বান জানিয়েছে বলে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মূলত দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর বৃহস্পতিবার হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন সেনারা।

এই হামলায় হুথিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

এছাড়া সৌদি আরব নিজেও সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথিদের সাথে শান্তি আলোচনায় নিযুক্ত রয়েছে। বৃহস্পতিবারের হামলার পর দেশটি বড় উদ্বেগের সাথে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বের ওপর সৌদি আরব জোর দিচ্ছে। কারণ, এই নৌপথে অবাধ বাণিজ্য ও নৌচলাচলের স্বাধীনতার নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক দাবি আছে।’

পশ্চিমা-সমর্থিত এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে প্রায় এক দশকের যুদ্ধের পর ইয়েমেনের বেশিরভাগ অংশ এখন নিয়ন্ত্রণ করছে ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি আন্দোলন। আর গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শক্তিশালী সমর্থক হিসাবে আবির্ভূত হয়েছে তারা।

মূলত ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত প্রায় তিন মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।

হুথি আন্দোলনের প্রধান আলোচক মোহাম্মদ আবদুল সালাম বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা সৌদি আরবের সাথে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলবে না।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page