October 27, 2026, 4:34 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন উপকূলে গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে হুতিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে একটি গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে। ব্রিটিশ মেরিটাইমের একটি এজেন্সি এবং মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, হুতিরা লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রীক বাণিজ্যিক জাহাজ এমভি সাইক্লেসকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে এ হামলায় কেউ আহত হয়নি এবং জাহাজটি তার পথ চলা অব্যাহত রেখেছে।’
এরআগে, ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূল হয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।
রয়্যাল নেভি পরিচালিত সংস্থাটি আরো জানায়, হামলায় ‘জাহাজ এবং ক্রু নিরাপদ রয়েছে বলে জানা গেছে।’
মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাব্রে বলছে, মাল্টার-পতাকাবাহী কন্টেইনার জাহাজটি জিবুতি থেকে জেদ্দা যাচ্ছিল।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page