March 31, 2026, 10:34 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলির শূন্যরেখায় সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন তারা।

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-১৫১ ক্যাম্পের গেটে দায়িত্বরত রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ও ভারত-হিলি সীমান্তের ক্যাম্প কমান্ডার রমেশ কুমার জানান, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page