March 31, 2026, 3:28 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ঈদের ছুটিসহ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৫ দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৭ জুন) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ঐ দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) ঈদুল আজহার ছুটি থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি একই দিন ব্যাংক হলিডে। ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়,  আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ঐ দিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page