October 2, 2026, 4:25 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উত্তর কোরিয়ার সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে এটি আইনে পরিণত হলো। এটিতে পারস্পরিক প্রতিরক্ষায় সহযোগিতার বিধান রয়েছে।

এর আগে রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ চুক্তিটি অনুমোদন করে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বাক্ষরিত এই চুক্তিতে সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

রয়টার্স বলছে, চলতি সপ্তাহে রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ চুক্তিটি অনুমোদন করে। আর পার্লামেন্টের নিম্নকক্ষ গত মাসেই তা অনুমোদন করেছিল। এই অনুমোদনের বিষয়টিকে পুতিন আইন হিসেবে স্বাক্ষর করেন যা আইনি প্রক্রিয়ার রূপরেখাসহ শনিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

টানা আড়াই বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় রশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা করছে কিয়েভ। বিপরীতে মস্কোও তার মিত্রদের কাছ থেকে সহায়তা পাওয়ার চেষ্টা করছে।

মূলত রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রনে পুরোদমে তার আক্রমণ শুরুর পর এই চুক্তির ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়েছে। ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, তারা রাশিয়ার আক্রমণের ক্ষেত্রগুলোতে অস্ত্রের সন্ধান পেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ১১ হাজার সৈন্য পাঠিয়েছে এবং তাদের কেউ কেউ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে হতাহত হয়েছে।

রাশিয়া অবশ্য রুশ ভূখণ্ডে উত্তর কোরিয়ার সৈন্যদের উপস্থিতির কথা নিশ্চিত করেনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page