October 4, 2026, 11:35 am
শিরোনামঃ
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া। মূূলত ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেবে মস্কো।

উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম গেছেন পুতিন। বৃহস্পতিবার (২০ জুন) সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে পুতিন একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন।

 

এর আগে চলতি বছরের শুরুতেও পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমাদের শত্রুদের অস্ত্র দিতে পারে রাশিয়া। কারণ তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে।

 

এবার উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।

 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এই পদক্ষেপকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, রাশিয়া অস্ত্র দিলে কোরীয় উপদ্বীপে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। তারা যে ধরনের অস্ত্র সরবরাহ করে তার উপর ভিত্তি করে বলা যায়, তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতি লঙ্ঘন ঘটতে পারে, যা রাশিয়া নিজেই সমর্থন করেছে।

 

বুধবার (১৯ জুন) সকালের উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।

২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।



Our Like Page