April 29, 2026, 3:33 pm
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বড় ধরনের ওয়্যারহেড বহন করতে সক্ষম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি বড় ধরনের ওয়্যারহেড বহন করতে সক্ষম। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম পরিবেশিত খবরে এ কথা বলা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, পিয়ংইয়ং হোয়াসং-১১দ-৪.৫ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে।
খবরে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ৪.৫ টন ওজনের সুপার-লার্জ ওয়্যারহেড বহন করতে সক্ষম।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা দকেসিএনএ’ জানায়, ‘ক্ষেপণাস্ত্রটির স্থিতিশীলতার যাচাইয়ের পাশাপাশি সর্বোচ্চ ৫শ’ কিলোমিটার এবং সর্বনিম্ন ৯০ কিলোমিটার দূরত্বে আঘাত হানার নির্ভুলতা যাচাই করতে ৪.৫ টন ওজনের ওয়্যারহেডের সমপরিমাণ জিনিসের লোড দিয়ে এটির পরীক্ষা চালানো হয়।
এরআগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সোমবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে বর্ণনা করে। এই দ’ুটি ক্ষেপণাস্ত্রের একটির উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলেও সিউল উল্লেখ জানিয়েছিল।

আজকের বাংলা তারিখ



Our Like Page