October 5, 2026, 7:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান গাজার উত্তরাঞ্চলে পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন। একইসঙ্গে তিনি আবারো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম(ডব্লিওএফপি) কিংবা বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ক্লিন্ডি ম্যাককেইন শুক্রবার প্রকাশিত এক সাক্ষাতকারে বলেছেন, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ পুরোদমে চলছে এবং তা দক্ষিণকে গ্রাস করতে যাচ্ছে।
তিনি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে গাজায় নির্বিঘেœ ত্রাণ সরবরাহ আরো বাড়ানোরও আহ্বান জানান।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, অবরুদ্ধ গ্জাা উপত্যকায় খাদ্যের সরবরাহ কিছুটা বাড়লেও দুর্ভিক্ষের ঝুঁকি অব্যাহত রয়েছে।
তবে ইসরায়েল জাতিসংঘ ও বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে ত্রাণ সরবরাহ দ্রুত না করার অভিযোগ তুলেছে।
ত্রাণ সংস্থাগুলো বিলম্বের জন্যে ইসরায়েলী নিষেধাজ্ঞা ও পরিদর্শনকে দায়ী করেছে।



Our Like Page