August 18, 2026, 1:51 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশ্ব ব্যর্থ : জাতিসংঘ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধ এবং তহবিলের ঘাটতি জাতিসংঘের প্রধান উন্নয়ন লক্ষ্যগুলোর অগ্রগতি ব্যাহত করেছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়য় পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান এবং ক্ষুধা দূর করা সহ বিশ্বকে রূপান্তর করার জন্য ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

গুতেরেস শুক্রবার এ বিষয় সতর্ক করে দিয়ে বলেন, ‘বিশ্ব এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।’
লক্ষ্যমাত্রার সর্বশেষ অগ্রগতি তুলে ধরে তিনি নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন,‘শান্তি সুরক্ষিত করতে, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এবং আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধিতে আমাদের ব্যর্থতা উন্নয়নকে ব্যহত করছে।’
তিনি বলেন,‘আমাদের অবশ্যই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য পদক্ষেপ ত্বরান্বিত করতে হবে এবং আমাদের একটি মুহূর্ত নষ্ট করা যাবে না, লক্ষ্যমাত্রার মাত্র ১৭ শতাংশ অগ্রগতি হয়েছে।’
কোভিড -১৯ মহামারী, ইউক্রেন, গাজা এবং সুদানের যুদ্ধ, জলবায়ু বিপর্যয় আরও খারাপ হওয়া এবং জীবনযাত্রার ব্যয়ের তীব্র বৃদ্ধির কারণে লক্ষ্যগুলোতে অর্থ সরবরাহ এবং মনোযোগ দেয়ার প্রচেষ্টাগুলো বারবার ব্যহত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page