November 27, 2026, 12:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

উৎক্ষেপণ ব্যর্থ উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহাকাশের উদ্দেশ্যে বুধবার (৩১ মে) একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারিগরি ত্রুটির কারণে স্যাটেলাইটটি সাগরে আছড়ে পড়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, স্যাটেলাইট বহনকারী রকেটের দ্বিতীয় ভাগে ত্রুটি দেখা দেয়। এরপরই রকেটটির বুস্টার ও পেলোড সাগরে পড়ে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরও জানিয়েছে, নতুন ‘কোল্লিমা-১’ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে ইঞ্জিন এবং জ্বালানি ব্যবস্থায় সমস্যা হওয়ার কারণে।

এটি উত্তর কোরিয়ার মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের ষষ্ঠ এবং ২০১৬ সালের পর প্রথম প্রচেষ্টা ছিল। যদি উৎক্ষেপণটি সফল হতো তাহলে প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের কোনো গোয়েন্দা স্যাটেলাইট মহাকাশে অবস্থান করত।

এদিকে উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর পার্শ্ববর্তী দুই দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়ায় আতঙ্কের সৃষ্টি হয়।

বিশেষ করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাধারণ মানুষের মধ্যে ভীতি দেখা দেয়। কারণ স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই সিউলে জরুরি সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের মোবাইলে মেসেজ পাঠানো হয় তারা যেন বাড়ি-ঘর ছেড়ে চলে যান। তবে কিছুক্ষণ পরই আরেকটি মেসেজ পাঠিয়ে জানানো হয়, আগে যে মেসেজ দেওয়া হয়েছিল সেটি ‘একটি ভুল’ ছিল।

উত্তর কোরিয়া অবশ্য স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে জাপানকে আগেই অবহিত করেছিল। তারা জানিয়েছিল, ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে যে কোনোদিন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। তবে জাপান সতর্কতা দিয়ে বলেছিল, যদি তাদের আকাশসীমায় কোনো কিছু প্রবেশ করে তাহলে সেটি ভূপাতিত করা হবে।

মূলত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর গোয়েন্দা নজরদারি চালানোর জন্য এ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে চেয়েছিল উত্তর কোরিয়া।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page