October 18, 2026, 12:59 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ওআইসি’র জরুরি বৈঠকে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এছাড়া, যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক আছে সেসব দেশ থেকে ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কার করার দাবি জানিয়েছে তেহরান।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ জরুরি বৈঠকে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আমির আবদুল্লাহিয়ান। তিনি আজই (বুধবার) ওআইসি’র নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেয়ার জন্য জেদ্দায় পৌঁছান। বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর গণহত্যা ও সেখানকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য ওআইসিভুক্ত দেশগুলোর আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করার জরুরি। এছাড়া, গাজায় ইহুদিবাদীদের হামলা বন্ধের প্রস্তাব ওআইসি’র বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সেটি বাস্তবায়নের জন্য আন্তরিকতার সাথে চেষ্টা চালাতে হবে। পাশাপাশি জরুরিভিত্তিতে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এর আগে আমির আবদুল্লাহিয়ান জেদ্দায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বলেন, গাজার একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই। তিনি আশা করেন, বিশ্ব সম্প্রদায় এবার অন্তত গাজার শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকারের গণহত্যা বন্ধের উদ্যোগ নেবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page