April 6, 2026, 6:51 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজার জেলার উখিয়ায় বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ক্রিস্টাল ম্যাথ, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করা হয়।’

অভিযানের সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল ম্যাথ, গাঁজা, সাতটি দেশীয় ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারির জড়িত থাকার কথা স্বীকার করেন।

অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page