February 19, 2026, 8:37 am
শিরোনামঃ
সিরিয়া থেকে দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

চকরিয়া উপজেলার নলবিলা বনবিটের আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইসলাম নগর এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বনবিভাগ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বনশ্রী আবাসন প্রকল্প এলাকার মৃত মোস্তফিজুর রহমানের ছেলে।

চকরিয়ার নলবিলা বনবিট কর্মকর্তা অবনী কুমার জানান, রোববার সন্ধ্যার পর দুটি বন্য হাতি খাবারের সন্ধানে সড়কের কাছাকাছি কলাবাগানে চলে এলে বনকর্মীরা হাতি দুটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। রাত ১০টার দিকে সাইফুলকে পাহাড়ী এলাকার দিকে যেতে দেখলে স্থানীয়রা হাতির কথা বলে তাকে সতর্ক করেন।

পরে আজ সকালে ঘটনাস্থলে সাইফুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, হাতির পায়ে পিষ্ট হওয়া এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। তার স্বজনরা ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page