April 1, 2026, 4:03 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলিতে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর শনিবার (১০ জানুয়ারি) সকালে ওই ক্যাম্প থেকে নিহত নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। তিনি জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নিহত হন।

অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার আরও বলেন, এ দুটি ডাকাত দল দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গোলাগুলিতে নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে নিহত নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুর কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসংক্রান্তসহ মোট ১১টি মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page