August 18, 2026, 3:49 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসহ ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে দুই সেনা এবং ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

রোববার কাশ্মীরের পুলিশ এ কথা জানিয়েছে।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিধি কুমার বির্দি এএফপি’কে বলেছেন, এ বিতর্কিত অঞ্চল কর্তৃপক্ষ কুলগাম জেলার বিভিন্ন গ্রামে পৃথক দুটি অভিযান চালায়। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। জেলার মোদেরগ্রাম এবং ফ্রিসাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা মোদেরগ্রাম থেকে দুই সন্ত্রাসীর এবং ফ্রিসাল চিন্নিগাম থেকে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করেছি।

বিতর্কিত এ অঞ্চলে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটলো।

ভারত ও পাকিস্তান উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে তিনটি যুদ্ধ হয়। বিদ্রোহী বিভিন্ন গ্রুপ অঞ্চলটির স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ করে আসছে।

এ ভূখণ্ড নিয়ে সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।

গত জুন মাসে দক্ষিণাঞ্চলীয় রিয়াসি এলাকায় একটি মন্দির থেকে ভারতীয় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page