October 5, 2026, 12:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কাশ্মীরে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদ্যূত ও ময়দার মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে কয়েক হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভ করে।এই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ বিক্ষোভকারী নিহত এবং একম’রও বেশি আহত হয়।

গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ৮৬ মিলিয়ন মার্কিন ডলারের ভর্তুকির ঘোষণা দেন। তারপর মঙ্গলবার থেকে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।
এদিকে গত সোমবার কর্তৃপক্ষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে রেঞ্জার নামে পরিচিত আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, উভয় পক্ষ একে অপরকে রড দিয়ে আক্রমণ করছে। আধাসামরিক বাহিনীও বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
কর্তৃপক্ষ জানায়, নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।



Our Like Page