November 9, 2026, 9:24 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

ক্ষুদ্র চাষীদের জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
আব্দুর রাজ্জাক বলেন,  দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি ২০১৩-২০২৪ অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮কোটি ৯৩ লক্ষ টাকা প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে সরকার বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে উপকারভোগী কৃষক ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন।
তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে সারাদেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তৈল, সবজি এবং মসলাবীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মে.টন বীজ বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থ রক্ষার্থে বিএডিসি’র আওতাধীন ভাড়া ভিত্তিক সেচযন্ত্রসমূহের সেচচার্জ ৫০ শতাংশ  হ্রাস করা হয়, যা ২০২০-২১ অর্থবছর হতে অদ্যাবধি চলমান রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page