March 31, 2026, 4:52 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

খুলনার টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার (৪ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার এস আই শাহীন কবির মামলাটি করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৮০ জনকে আসামি করা হয়েছে।

এসআই শাহিন কবির বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এসআই বলেন, ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামিরা একত্রিত হয়ে বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের উদ্দেশে সমবেত হয়। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page