April 5, 2026, 5:48 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ৩৬ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার দাকোপ থানার বানিয়াশান্তায় এলাকায় কোস্ট গার্ডের অভিযানে মো. আজিজুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময়ে তার কাছ থেকে ৩৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটক আজিজুল গাজীকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ডাংমারি ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১০ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনের বিসিজি বেইস মংলা খুলনার দাকোপ থানার বানিয়াশান্তা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহীকে কোস্ট গার্ড সদস্য থামার সংকেত দেয়। তখন মোটর সাইকেল আরোহী না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মো. আজিজুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে মোটর সাইকেলের পেছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

আটক মো. আজিজুল গাজী খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page