April 5, 2026, 8:34 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

খুলনার সুন্দরবনে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ বনদস্যু আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০)। বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।

এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ওই এলাকা থেকে ২টি একনলা বন্দুক, ১টিশর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল, ১১টি ওয়াকি টকি চার্জার এবং ২টি কাঠের নৌকাসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবত কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page