October 17, 2026, 2:28 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলে দেয়া হলো শতাব্দী প্রাচীন কানাডার নায়াগ্রা জলপ্রপাতের নিচে থাকা সুড়ঙ্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার নায়াগ্রা জলপ্রপাতের নিচে থাকা একটি শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ আবারও খুলে দেয়া হলো পর্যটকদের জন্য।

নায়াগ্রা জলপ্রপাতের নিচে থাকা ‘ঐতিহাসিক’ সুড়ঙ্গটি ৮ মিটার লম্বা, ৬ মিটার চওড়া। সুড়ঙ্গটিতে প্রবেশ করতে হবে কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি, তার কাছ দিয়ে। সুড়ঙ্গটি প্রায় ২২০০ ফুট (০.৬৭ কিলোমিটার) দীর্ঘ।

একটি কাচের লিফটে করে পর্যটকদের এই সুড়ঙ্গের মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তার পরে অন্য একটি লিফটে করে সুড়ঙ্গের ১৮০ ফুট ভেতরে নিয়ে যাওয়া হলে একটি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছবে। সুড়ঙ্গটি আসলে ওই বিদ্যুৎ কেন্দ্রেরই অংশ।

১৯০৫ সালে জলপ্রপাতের কাছে জলশক্তি উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার। কয়েক হাজার কর্মী প্রায় চার বছর ধরে কাজ করে সেটির নির্মাণকাজ শেষ করে।

জানা যায়, সুড়ঙ্গের শেষে পৌঁছলে আধ কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথটি হেঁটেই পার হতে হবে পর্যটকদের। তবে মাঝেমধ্যেই বসার জন্য বেঞ্চ থাকবে। সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে পৌঁছলে, নায়াগ্রা জলপ্রপাত খুবই কাছ থেকে দেখতে পাবেন পর্যটকেরা।

কানাডা সরকারের নায়াগ্রা বিষয়ক সংস্থা ‘নায়াগ্রা পার্কস কমিশন’-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, সুড়ঙ্গের শেষে ২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম বানানো হয়েছে, যাতে পর্যটকেরা সেখানে দাঁড়িয়ে জলপ্রপাতের দৃশ্য উপভোগ করতে পারেন। একটি লাইট অ্যান্ড সাউন্ড শো’র আয়োজনও করা হয়েছে, যেখানে ওই বিদ্যুৎকেন্দ্রের ইতিহাসের বিষয়ে জানতে পারবেন পর্যটকেরা। রাতের বেলায়ও সুড়ঙ্গ থেকে নায়াগ্রার শোভা দেখার সুযোগ পাওয়া যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page