August 7, 2026, 1:14 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

গণমাধ্যমে প্রকাশিত খবরের উল্টো দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ; রাশিয়ার হাত থেকে ৫০% ভূমি পুনরুদ্ধার করেছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন রাশিয়ার হাতে বেদখল হয়ে যাওয়া ভূমির শতকরা ৫০ ভাগ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

ব্লিঙ্কেনের এ ব্ক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচারিত হয়েছে যে, পশ্চিমাদের সমর্থন নিয়ে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা হামলা শুরু করেছে তাতে ব্যাপকভাবে মার খেয়েছে কিয়েভ বাহিনী।

অ্যান্টনি ব্লিঙ্কেন তার সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার দখল করা ভূমির শতকরা ৫০ ভাগ এরইমধ্যে ইউক্রেন পুনরুদ্ধার করেছে। তিনি বলেন, আরো সামনের দিকে অগ্রসর হতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা হামলার ফলাফল পর্যালোচনার সময় এখনও আসেনি এবং এ অভিযান হবে চ্যালেঞ্জিং।

সিএনএনকে ব্লিঙ্কেন বলেন, “পাল্টা হামলা সবেমাত্র শুরু হয়েছে। এ হামলা অত্যন্ত কঠিন।আগামী সপ্তাহ কিংবা আগামী মাসেই এটি শেষ হয়ে যাবে না। আমরা এখনও পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় কয়েক মাস সময় লাগবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন পশ্চিমা দেশগুলো আশা করেছিল, তাদের সরবরাহ করা সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে ইউক্রেনের সেনারা অতি দ্রুত রুশ বাহিনীকে কুপোকাত করে ফেলবে। কিন্তু বাস্তবে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী অস্ত্রের সজ্জিত রুশ বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না ইউক্রেনের সেনাবাহিনী। যদিও কিয়েভ বাহিনী এ পর্যন্ত দেশের দক্ষিণের কিছু গ্রাম এবং পূর্বের বিখ্যাত বাখমুত শহরের আশপাশের কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গত মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্ট হামলা শুরু করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page