August 20, 2026, 3:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যার মামলায় ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য জার্মানির সমালোচনা করলো রাশিয়া

মারিয়া জাখারোভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মামলা হয়েছে তাতে তেল আবিবের পক্ষ নেয়ায় জার্মানির সমালোচনা করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানির এই ভূমিকায় মস্কো অবাক হয়নি কারণ মার্কিন নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তাতে নিঃশর্তভাবে ইসরাইলকে সমর্থন করতে হবে। তিনি বলেন, বার্লিন এই পদক্ষেপের মাধ্যমে নিজেকে গণহত্যায় বিশেষজ্ঞ হিসাবে ঘোষণা করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ডিসেম্বর মাসের শেষ দিকে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার মামলা করে। দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজায় আগ্রাসন চালিয়ে ইসরাইল সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে। মামলার আর্জিতে দক্ষিণ আফ্রিকা গাজায় তাৎক্ষণিকভাবে ইসরাইলের আগ্রাসন বন্ধের নির্দেশ দেয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছে।

ইসরাইলের বিররুদ্ধে গণহত্যার এই অভিযোগের বিষয়ে আপত্তি তুলেছে বার্লিন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত ৫ জানুয়ারি বলেন, “ইসরাইল অস্ত্রধারী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে; একটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধোদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা কোনো জাতিকে ধ্বংসের লক্ষ্য নিয়ে কাজ করছে না।”

ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, “আমরা আগেই পরিষ্কার করে বলেছি যে, ইসরাইল যুদ্ধাপরাধ করছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা এবং আন্তর্জাতিক কনভেনশনের আওতায় পড়ে না।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page