September 8, 2026, 12:51 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ ও বিপর্যস্ত গাজা উপত্যকায় ইসরায়েল কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে শুক্রবার (২০ অক্টোবর) এক পোস্টে দাবি করেছেন, ইসরায়েল ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিলেও ‘পশ্চিমা সংবাদমাধ্যমগুলো’ গাজায় মানবিক বিপর্যয়ের জন্য মিসরকে টার্গেট করে মিথ্যা সংবাদ প্রকাশ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালের মুখপাত্র এক্সে আরও লিখেছেন, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ‘বাস্তুচ্যুতের চিত্র প্রচার করছে, রাফাহ ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করছে, যদিও ইসরায়েলের হামলার জন্য এবং ত্রাণ প্রবেশে বাঁধা দেওয়ার জন্য ক্রসিংটি বন্ধ রয়েছে। এছাড়া তারা বিদেশি নাগরিকদের গাজায় আটকে থাকার জন্য মিসরকে দায়ী করে কটাক্ষমূলক সংবাদ প্রচার করছে।’

এক্সে তিনি আরও লিখেছেন, ‘রাফাহ ক্রসিং চালু আছে এবং তৃতীয় দেশের নাগরিকদের (বিদেশিদের) গাজা ছাড়ার ক্ষেত্রে মিসর কোনো বাধা দিচ্ছে না।’

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরবর্তীতে আরেকটি পোস্ট করেছেন। এতে তিনি শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া মিসরের শান্তি সম্মেলনের একটি ছবি প্রকাশ করে বলেছেন, ‘আগামীকাল এ ধরনের মনোভাব পরিবর্তন ও বিবেক জাগ্রত করার সুযোগ রয়েছে!!!’

এদিকে গত ৮ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। এরপর তারা সেখানে পানি, জ্বালানি ও খাবারসহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। ইসরায়েল অবরোধ আরোপ করার পর মিসর দিয়ে ত্রাণ পাঠানোর জন্য দেশটির রাফাহ ক্রসিংয়ের কাছে জড়ো হয় শতশত ট্রাক। তবে সেগুলো যেন গাজায় প্রবেশ করতে না পারে সেজন্য ওই ক্রসিংয়ের কাছে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে জাতিসংঘ ও অন্যন্য সংগঠনগুলোর মধ্যস্থতায় গাজায় মানবিক সাহায্য প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page