August 17, 2026, 6:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বিশ্বে শান্তি আসবে না : পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে পৃথিবীতে শান্তি আসবে না। দখলদার ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (সোমবার) বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল।

তিনি বলেন, গাজা যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধের কারণে বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এই মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর কোমর ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে সৌদি আরব এবং পাকিস্তান এক যৌথ বিবৃতির মাধ্যমে গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল।

গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে শতকরা ৭০ ভাগের বেশি নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page