October 5, 2026, 2:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অভুক্ত ও চরম অবর্ণনীয় অবস্থার মধ্যে থাকা ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ সহযোগিতা বিতরণ জোরদার করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশা দীর্ঘায়িত করার জন্য ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, “এ বছর আমরা যখন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালন করছি তখন অবরুদ্ধ গাজার জনগণ খাদ্য, পানি, ওষুধ এবং জীবনধারণের জন্য অন্যান্য মৌলিক পণ্য সামগ্রীর অভাবে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। রেড ক্রিসেন্টের মতো বিশাল সমাজের সদস্য হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ গাজাবাসীর জন্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠাতে চাইলেও ইহুদিবাদী ইসরাইল দুঃখজনকভাবে তাতে বাধা দিচ্ছে।”

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলার শিকার হয়েছে।”

এ অবস্থার মধ্যে ইরানি প্রেসিডেন্ট গাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে। দখলদার সেনাদের আগ্রাসনে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিন শহীদ এবং ৭৮ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।



Our Like Page