October 17, 2026, 9:14 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজার ধ্বংসস্তূপ থেকে ২শ’ ১২ জনের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত ভবনের নিচ থেকে প্রায় ২শ’ ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ৫ হাজার নারী ও শিশুসহ ১৪ হাজার ২শ’ মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

গাজা সীমান্তের কাছে গত বছরের ৭ অক্টোবর স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা ইসরাইলের ভিতরে অনুপ্রবেশ করে ইসরাইলের কিব্বুতজ এলাকার বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে বেশ কিছু ইসরাইলি বাসিন্দাকে হত্যা করে এবং নারী-পুরুষ ও বয়োবৃদ্ধসহ প্রায় ২শ’ ৪০ জনকে অপহরণ করার পর থেকে মধ্যপ্রাচ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইল গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় এবং উপত্যকায় বোমাবর্ষণ শুরু করেছে।

গত ১৫ জানুয়ারি মধ্যস্থতাকারীরা ঘোষণা দিয়েছিলো যে, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় পক্ষ বন্দি বিনিময়ও করেছে। হামাস যোদ্ধারা তিন ইসরাইলিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইলও ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

চুক্তি অনুযায়ী প্রথম দফায় ৪২ দিনে হামাস ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইল কয়েকশ’ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিবে। গত ১৯ জানুয়ারি রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

দুবাই থেকে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই খবর জানায়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page