October 18, 2026, 7:11 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজার স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলা বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

গতকাল (শনিবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্ধি এই আহ্বান জানান। ইসরাইল গত বছরের অক্টোবর থেকে গাজার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর আগ্রাসন চালিয়ে আসছে এবং সর্বশেষ বৃহস্পতিবার রাতে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ বর্বরতা চালিয়েছে। ওইদিন ইসরাইলি বাহিনী শত শত রোগী এবং আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া নির্দেশ দেয় এবং হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর গতকাল দখলদার বাহিনী হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এবং কয়েকজন কর্মীকে আটক করে।

ইহুদিবাদী ইসরাইলের এই বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানি স্বাস্থ্যমন্ত্রী। জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে জাফারকান্দি বলেন, ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক সমস্ত আইন ও চুক্তির চরম লঙ্ঘন। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে কিংবা কোনো প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইসরাইলের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতি জোরালো আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page