April 30, 2026, 3:10 am
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সে রাষ্ট্রীয় সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠককালে শনিবার তিনি এ আহবান জানান।
একটি যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন,‘নয় মাস সংঘাতের পর, রাফাহ পরিস্থিতি এবং মানুষের মৃত্যুর সংখ্যা অগ্রহণযোগ্য।’
তিনি বলেন,‘আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক মাস ধরে দাবি জানানো সত্ত্বেও এটা অসহনীয় যে ইসরায়েল মানবিক সাহায্য প্রবেশের সমস্ত ক্রসিং পয়েন্ট বন্ধ রেখেছে।’
বাইডেন বলেছেন, তারা সব জিম্মিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য এবং গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাবেন।
ফ্রান্সের নরম্যান্ডি অবতরণের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অবতরণ) ৮০ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার অংশগ্রহণের দুই দিন পরে ফ্রান্সে বাইডেন তার রাষ্ট্রীয় সফর শুরু করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page