October 5, 2026, 2:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি হামলায় ব্রিটিশ-ইসরায়েলি জিম্মি মারা গেছে : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও এক জিম্মির মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এ কথা জানিয়েছে।
হামাসের টেলিগ্রাম চ্যানেলে শনিবার ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা গেছে চোখে কালো দাগ থাকা জিম্মিটি জীবিত এবং তাকে কথা বলতেও দেখা গেছে। সাদা টি-শার্ট পরা ব্যক্তিটি নিজেকে দক্ষিণ ইসরায়েলের কিবুতজ নিরিমের বাসিন্দা নাদাভ পোপলেওয়েল হিসাবে পরিচয় দিয়েছেন।
ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানায়, এক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন নাদাভ পোপেলওয়েল। এরপর শনিবার তার মৃত্যু হয়েছে।
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, গাজায় শত্রুরা হাসপাতালে হামলার পর নিবিড় চিকিৎসা সেবা না পাওয়ায় তিনি মারা গেছেন।
ভিডিওতে আরবি ও হিব্রু ভাষায় একটি সতর্কতা বার্তা দিয়েছে হামাস। এতে তারা লিখেছে, ‘সময় ফুরিয়ে যাচ্ছে। তোমাদের সরকার মিথ্যা বলছে।’
পোপলেওয়েল একজন ইসরায়েলি-ব্রিটিশ নাগরিক। গত ৭ অক্টোবর তাঁর মাকেও জিম্মি করে হামাস সদ্যস্যরা। ওই দিন হামাসের হামলায় তাঁর ভাই নিহত হন। গত নভেম্বরে সাময়িক যুদ্ধবিরতির সময় পোপলেওয়েলের মাকে মুক্তি দেয় হামাস।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে নিহত হয় এবং হামাস ২৫০ জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে ১২৮ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৪ হাজার ৯৭১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।



Our Like Page