September 5, 2026, 3:27 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইহুদিবাদী আগ্রাসনে ইরানি প্রেস টিভির সাংবাদিকের বোন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ পাশবিকতায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সংবাদদাতার বোন নিহত হয়েছেন।

যুদ্ধাপরাধী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে গাজায় ভয়াবহ পাশবিক হামলা শুরু করেছে। হামলায় প্রেস টিভির সংবাদদাতা আহমেদ আল-নাজ্জারের একমাত্র বোন নিহত হন।

এ ঘটনায় নাজ্জার ও তার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছে প্রেস টিভি। নিউজ চ্যানেলটি নাজ্জারের নিহত বোনের রুহের মাগফেরাত কামনা করেছে।

গত দু’দিনে গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিকতায় অন্তত ৯৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই আগ্রাসনের ফলে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের যে ভঙ্গুর চুক্তি ছিল তা পুরোপুরি ভেঙে পড়ল।

গাজায় ১৫ মাস ধরে আগ্রাসন চালানো সত্ত্বেও নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে গত জানুয়ারি মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করতে বাধ্য হয় তেল আবিব।

গত ১ মার্চ সেই যুদ্ধবিরতির প্রথম ধাপের ৪২ দিন শেষ হলেও দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে গড়িমসি করে যুদ্ধাপরাধী নেতানিয়াহু সরকার। শেষ পর্যন্ত সে যুদ্ধবিরতি পুরোপুরি লঙ্ঘন করে আবার আগ্রাসন শুরু করল তেল আবিব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page