August 17, 2026, 6:54 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত ৩২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩২ জন নিহতের খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার (৬ জুন) ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিদ্যালয়টি ‘হামাসের প্রাঙ্গণ’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বলা হয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। হামলায় ‘বেশ কয়েকজন সন্ত্রাসীর’ প্রাণ গেছে।

তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৩৬ হাজার ৫৮৬ জন নিহত এবং ৮৩ হাজার ৭৪ জন আহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য দফতার। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দালন হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার ১৩৯ জন। হামাসের কাছে এখনো কয়েক ডজন ইসরাইলি বন্দি আটক রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page