October 5, 2026, 12:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় নিজেদের গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের জাবালিয়ায় নিজেদের ট্যাঙ্কের গোলার আঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ভুলবশত ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে সৈন্যরা নিহত হয়।

এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, জাবালিয়ায় ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরায়েলি সেনাকে হত্যার কথা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস।

বুধবার (১৫ মে) একটি জটিল অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়েছে। একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।



Our Like Page