October 4, 2026, 3:06 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না তবে আশা আছে : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। তবে আশা আছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় হামাসকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, শিগিগরই তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, বৈশ্বিক সমর্থনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি ইসরাইল ও হামাস পুরোপুরি গ্রহণ করেনি। বৃহস্পতিবার ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। শিগিগরই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, সম্ভাবনা নেই। তবে আমি আশা হারাইনি।’

প্রস্তাবটিতে স্থায়ীভাবে যুদ্ধবিরতি ও গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তাসহ কয়েকটি পরিবর্তনের দাবি করেছে হামাস। স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের প্রতি আহ্বান জানান হামাস নেতারা। বাইডেনের ঘোষিত প্রস্তাবে এসব বিধান থাকলেও ইসরাইল শর্ত বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হামাস। যদিও ব্লিনকেন দাবি করেছেন, হামাসের কারণেই যুদ্ধবিরতি হচ্ছে না।



Our Like Page