October 18, 2026, 9:10 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে মস্কোতে হুথি প্রতিনিধি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কোতে একটি বিরল সফরের সময় বৃহস্পতিবার হুথিদের একটি প্রতিনিধি দল গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ‘চাপ বাড়ানোর বিষয়’ নিয়ে আলোচনা করেছে। হুথিদের এক মুখপাত্র এ কথা বলেছেন।

হুথি প্রতিনিধিদলের প্রধান হুথি মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সাথে সাক্ষাত করেছেন। মুখপাত্র এক্স-এ এক বিবৃতিতে একথা বলেছেন।
ইসরায়েলকে গাজায় যুদ্ধ শেষ করার জন্য চাপ প্রয়োগের লক্ষে নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগর পাড়ি দেওয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করেছে। এতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বাণিজ্য হুমকির মুখে পড়েছে।
জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর প্রতিশোধমূলক ধারাবাহিক হামলা শুরু করেছে। পাশাপাশি ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবে পুনঃনির্ধারণ করেছে।
আবদেল সালাম বলেছেন, বোগদানভের সাথে বৈঠকে হুথিদের ওপর মার্কিন ও ব্রিটিশ হামলার বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সাথে আলোচনার সময় মার্কিন ও ব্রিটিশ হামলার ‘কঠোর নিন্দা’ করে বলেছে, তাদের এই হামলা ‘আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে’।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page