May 4, 2026, 7:45 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধ বন্ধ করার বৈশ্বিক প্রচেষ্টা ভণ্ডুল করছে ইসরাইল : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক হুঁশিয়ারি সত্ত্বেও গাজা উপত্যকার সর্বদক্ষিণের প্রবল ঘনবসতিপূর্ণ শহর রাফাহতে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, রাফাহ শহরে ইসরাইলি আগ্রাসনে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, গাজায় ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তা নস্যাত করে দেয়ার জন্য রাফাহতে আগ্রাসন শুরু করেছে ইসরাইল।

মঙ্গলবার ইসরাইলি সেনারা রাফা শহরে অনুপ্রবেশ করে মিসরের সঙ্গে গাজার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের ফিলিস্তিন অংশ দখল করে নেয়ার পর এক বিবৃতিতে একথা বলেন কানয়ানি। ওই ক্রসিং দখল করার মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের প্রধান পথটি বন্ধ করে দিয়েছে দখলদার সেনারা; যার ফলে গাজার ২৩ লাখ অধিবাসী নিশ্চিত অনাহার ও মৃত্যুর মুখোমুখি হয়ে পড়েছেন।

গাজা সীমান্তের কাছে ইসরাইলের একটি ট্যাংক
কানয়ানি এ সম্পর্কে বলেন, রাফাহ ক্রসিং দখল করে নেয়ার ঘটনা একটি দুর্বৃত্ত সরকারের চরম বর্বরতা ফুটিয়ে তুলেছে যে সরকার কোনো ধরনের আন্তর্জাতিক আইনের প্রতি তোয়াক্কা করে না এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তোলে।

বিবৃতিতে তিনি আরো বলেন, গাজায় চলমান গণহত্যা বন্ধ করার লক্ষ্যে যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তা শুধুমাত্র ইসরাইলের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থে ভণ্ডুল করে দেয়ার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে তেল আবিব।

উল্লেখ্য, মঙ্গলবার মিসর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফাহ ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। রাফাহ শহরের আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলা চালানোর পর মঙ্গলবার সকালে ইসরাইলি ট্যাংকগুলো ক্রসিংটি দখল করে নেয়।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার রাতে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পেশ করা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও তেল আবিব বলেছে যে, তারা রাফাহ শহরে অভিযান চালিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page