April 1, 2026, 12:55 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পুকুরে জাল ফেলে মাছের পরিবর্তে উঠে এলা ককটেলভর্তি ব্যাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কলেজের পুকুরে মাছ ধরার সময় জালে উঠে এসেছে ককটেল সদৃশ বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ। ঘটনাটি শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজ প্রাঙ্গণে ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, সকাল ৮টার দিকে মাছ ধরার সময় পুকুর থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, তিনি ও আরও দুইজন মিলে পিয়ার আলী কলেজের পুকুরটি ইজারা নিয়েছেন। শুক্রবার সকালে তারা নিয়মিতভাবে পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগ খুলে ভেতরে স্কচটেপে মোড়ানো বোমার মতো বস্তু দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করতে বোম ডিসপোজাল ইউনিটকেও ডাকা হয়েছে।

ওসি নাসির আহমদ আরও জানান, প্রাথমিকভাবে ব্যাগের ভেতরে ৭ থেকে ৮টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্ফোরকগুলোর ধরন নিশ্চিত করবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page