October 3, 2026, 4:44 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গুপ্তচর বৃত্তির অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডস্কে : ইরানি কর্তৃপক্ষ তাদের চিরশত্রু ইসরাইলের পক্ষে ‘গুপ্তচর বৃত্তির’ অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে। রোববার স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের বিপ্লবী গার্ডরা ‘ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে ইহুদিবাদী শাসকদের (ইসরাইল) ১২ জন সহযোগীকে গ্রেপ্তার করেছে।’
তেহরান থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।
ইরান সব সময় বিদেশী দেশ বিশেষ করে ইসরাইলের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আসছে।
ফার্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ইরানের ‘নিরাপত্তার বিরুদ্ধে ষডযন্ত্র করছিল’। তবে বার্তা সংস্থা ফার্স কবে, কখন ও কোথায় থেকে এসব গুপ্তচরদের গ্রেপ্তার করেছে তা অবশ্য উল্লেখ করেনি।
এদিকে তেহরান অভিযোগ করেছে, ইসরাইল ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে।
গত ডিসেম্বরে ইরান কর্তৃপক্ষ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন আঁতাত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page