April 4, 2026, 9:12 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

‘ঘূর্ণিঝড় হামুনে’ চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ; এক মহিলা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় ‘হামুন’-এ চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। বসতঘরে গাছ পড়ে এক মহিলার নিহত হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোজাম্মদ ফখরুজ্জামান বাসসকে বলেছেন, ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের দু’টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশাখালী ও সাতকানিয়ায় ঝড়ো হাওয়ায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য উপজেলায় কোনো ক্ষয়ক্ষতি নেই।
তিনি জানান, চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী ১০০ পরিবারকে গতকাল আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। এদের খাবার দিয়ে আজ সকালে আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে দেয়া হয়েছে।
বাঁশখালীর নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানিয়ছেন, উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রামে ঘরে গাছ পড়ে কবির আহমদের ৭০ বছর বয়সী স্ত্রী নিহত হয়েছেন। হামুনের আঘাতে ৪/৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আরো কয়েক হাজার গাছপালা উপড়ে পড়েছে। তারে গাছ পড়ে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সকাল থেকে বিদ্যুৎ বিভাগ এসব গাছপালা সরিয়ে লাইন মেরামতের কাজ করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত করে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ৭ নম্বর থেকে নামিয়ে আনা ৩ নম্বর সতর্কতা সংকেতও প্রত্যাহার করে নেয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক। বৃষ্টি নেই, হালকা রোদের দেখাও মিলছে। রাতভর হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাতের  পর চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় এখন আবহাওয়া পরিস্থিতি মৌসুম উপয়োগী রয়েছে। আকাশ খানিকটা মেঘলা থাকলেও বিকেলের মধ্যে তা কেটে যেতে পারে। আজ সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে, প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হয়েছে। এলার্ট-৩ প্রত্যাহার করে নেয়া হয়েছে। সকাল থেকে জেটিতে জাহাজ প্রবেশের পাশাপাশি পণ্য ওঠানামাও শুরু হয়েছে। তবে সাগর এখনও উত্তাল থাকায় লাইটার জাহাজ চলাচলে কিছুটা বিঘœ ঘটছে। এ কারণে বর্হিনোঙ্গরে পণ্য ওঠানামা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ‘বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানকারী ২২টি জাহাজকে আবার ফেরত আনা হচ্ছে। ইতিমধ্যে ১৩ টি বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করেছে। অবশিষ্ট ৯টিকে বিকেলের মধ্যে ফিরিয়ে আনা হবে। বন্দরের সব ধরণের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page