March 31, 2026, 9:37 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ শারজাহগামী বিমানযাত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আলী নামে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম ওই যাত্রীকে আটক করে।

কাস্টমস সূত্রে জানা যায়, যাত্রী মোহাম্মদ আলীর কাঁধব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা। এ সময় তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ওই যাত্রীর এয়ার অ্যারাবিয়া ফ্লাইটে চট্টগ্রাম থেকে শারজাহ যাওয়ার কথা ছিল।

আটক মোহাম্মদ আলী সাতকানিয়া উপজেলার চাদাহা আফজালনগর এলাকার বাসিন্দা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ বলেন, ‘সকালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দিরহামসহ মোহাম্মদ আলী নামে শারজাহগামী ওই যাত্রীকে আটক করা হয়। এনএসআইয়ের সহায়তায় তাকে আটক করা হয়।’

তিনি আরও জানান, এই যাত্রী ২০২২ সালে মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে জানিয়েছেন, এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page