April 5, 2026, 5:10 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অস্ত্রসহ তিন আগ্নেয়াস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তারা আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে স্বীকার করেছে।

বুধবার (৭ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন প্রকাশ মানিক (৩৩) ও মো. জামাল উদ্দিন (৩৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদের তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদের জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রটি তাদের হেফাজতে রাখে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page